কিভাবে টাইপ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের পর পরিপূর্ণভাবে দরুদ ও সালাম লিখা যাবে?
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম লিখার সময় পরিপূর্ণভাবে দরুদ ও সালাম লিখতে হবে৷.... অনেকে দরুদ হিসেবে সংক্ষেপে দ., স., সাঃ ইত্যাদি লিখেন৷.... ইমাম সাখাবী রহ. এদেরকে অলস ও জাহেল বলেছেন৷ [বিস্তারিত দেখুন ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি.-এর “এহইয়াউস সুনান” গ্রন্থের ‘দরুদ পাঠের সুন্নাতসমূহ’ শিরোনামে]”
আসসালামু আলাইকুম,
এই পোস্টটি যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রিন্টের
ক্ষেত্রে বিস্তারিত করে লিখতে চান, রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু বিস্তারিত লিখতে চান
এবং প্রশ্নপত্রের জন্য বৃত্তের ভিতরে ক, খ, গ, ঘ লিখতে চান তাদের জন্য৷
তবে এক্ষেত্রে দুটো বিষয়৷ তা হল বাংলা লেখার জন্য পদ্ধতি
দুটো-
১. ইউনিকোড/Unicode/UTF-8/বিজয় ইউনিকোড/নিকশব্যান(NikoshBAN)/অভ্র (এ
পদ্ধতিতে ইন্টারনেট ব্রাউজারে বাংলা লিখতে পারবেন৷)
এবং ২. ANSI/ক্লাসিক/বিজয় ক্লাসিক/সুতনিএমজে(SutonnyMJ) (এ পদ্ধতিতে
ইন্টারনেট ব্রাউজারে বাংলা লিখতে পারবেন না৷)
১ম পদ্ধতি
অর্থাৎ ইউনিকোড/Unicode/UTF-8/বিজয়
ইউনিকোড/নিকশব্যান(NikoshBAN)/অভ্র-এরজন্য
যা করতে হবে-
২. ফাইলটি zip ফাইল আকারে থাকায় আপনাকে ডাউনলোডকৃত ফাইলটিকে
unzip করতে হবে৷
৩. Kalpurush Modified এর চারটি
ফন্টের ফন্ট প্যাকেজ পাবেন৷ আপনাকে চারটি ফন্টই ইনস্টল করতে হবে৷
৪. এরপর টাইপের সময় আপনাকে Kalpurush Modified ফন্টটি
সিলেক্ট করতে হবে৷
৫. এরপর চিত্রের মত লিখতে নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে-
- ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- সা+্+ঃ= সা্ঃ৷
- ‘রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- রা+্+ঃ= রা্ঃ৷
- ‘রাদিয়াল্লাহু তা’য়ালা আনহা’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- রা+্+ং= রা্ং৷
- ‘বৃত্তের ভিতরে ক’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- ক+্+ঃ= ক্ঃ৷
- ‘বৃত্তের ভিতরে খ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- খ+্+ঃ= খ্ঃ৷
- ‘বৃত্তের ভিতরে গ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- গ+্+ঃ= গ্ঃ৷
- ‘বৃত্তের ভিতরে ঘ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- ঘ+্+ঃ= ঘ্ঃ৷
৬. এভাবে লিখলে আপনি চিত্রের মত লেখা স্বয়ংক্রিয়ভাবে দেখতে
পাবেন৷
বিঃদ্রঃ মাইক্রোসফট অফিস (Microsoft Office) ব্যবহার করলে
উপরোক্ত ধাপের এ পদ্ধতিতে ঠিকমত কাজ করবে তবে অন্যান্য সকল সফটওয়্যারে এভাবে কাজ
করবে না৷ অন্যান্য সফটওয়ারে (যেমন-Adobe Illustrator, Adobe
InDesign-এ) Type>Glyphs থেকে ইনসার্ট
করে আনতে পারবেন৷
Adobe Illustrator, Adobe InDesign-এর
জন্য সংক্ষিপ্ত ধাপ-
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লিখতে রসূল
লেখার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লেখা আনতে Adobe
Illustrator ওপেন করার পর উপরের মেনু থেকে Type>Glyphs>নিচের থেকে
ফন্ট Kalpurush Modified বাছাই করে
নিয়ে>একেবারে নিচে পাবেন আপনার কাঙ্ক্ষিত লেখা৷
২য় পদ্ধতি
অর্থাৎ ANSI/ক্লাসিক/বিজয় ক্লাসিক/সুতনিএমজে(SutonnyMJ) এর জন্য যা
করতে হবে-
[উপরে Tick.ttf ফন্টটির ভিউ দেওয়া আছে]
২. এরপর Microsoft Office এর ক্ষেত্রে মেনুর Insert>Symbol থেকে
Tick ফন্টটি বাছাই করে নিয়ে উপরোক্ত সিম্বল পাবেন৷
৩. Adobe Illustrator, Adobe
InDesign-এর জন্য মেনুর Type>Glyphs থেকে
Tick ফন্টটি বাছাই করে নিয়ে উপরোক্ত সিম্বল পাবেন৷
এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় ফেসবুক পেজে ম্যাসেজ
দিতে পারেন৷ রিপ্লাই দেওয়া হবে৷ ইনশা আল্লাহ৷
facebook.com/electronworkplace-পেজ থেকে কি কি
সুবিধা পাবেন? কি কি কাজ করাতে পারবেন? ম্যাসেজ দিয়ে জানুন৷

