Showing posts with label সফটওয়্যার ছাড়া বাংলা টাইপ. Show all posts
Showing posts with label সফটওয়্যার ছাড়া বাংলা টাইপ. Show all posts

Tuesday, June 12, 2018

কীভাবে অতিরিক্ত কোনো সফটওয়্যার ছাড়াই বাংলা টাইপ করবেন?

প্রথমে আপনাকে এই লিঙ্ক (https://drive.google.com/open?id=1_pejAwwKqbqbENZA65lEXWWhv4Si-9C9) থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে৷ এটি দিয়ে বিজয়ের মতই টাইপ করা যাবে৷ তবে ইউনিকোডে৷ ক্লাসিক সাপোর্ট করবেনা৷ তবে আপনি যদি Kalpurush Modified ফন্টটি ব্যবহার করেন, তাহলে আপনার লেখা স্ট্যান্ডার্ড হবে এবং আপনি সুতনি আর এই ফন্টেন লেখা আলাদা করতে পারবেন না৷ Windows XP/7/8/10 সব ভার্সনেই কাজ করবে৷ তবে একটু অভ্যাস পাল্টাতে হবে৷ া, ি, ী এবং যাবতীয় আকার-রশ্মিকার পরে দিতে হবে৷ যেমন- কে লিখতে আগে ক তারপর ে টাইপ করতে হবে এবং র্ব (রেফ) দিতে হলে আগে র্ লিখে বা Shift+A চাপার পর অক্ষরটি চাপলেই হবে৷

যেভাবে ইনস্টল করবেন-
১. ডাউনলোডকৃত ফাইলটি zip আর্কাইভে থাকায় তা unzip করে নিতে হবে৷ এরপর তার ভিতরে একটি setup ফাইল দেখতে পাবেন৷ তা সেটআপ বা ইনস্টল করতে হবে৷
২. এরপর উইন্ডোজের নিচে ডান পাশে যেখানে পিসির/কম্পিউটারের টাইম দেখা যায় তার বাম পাশে (অর্থাৎ Taskbar-এর ডান পাশে) EN লেখা দেখতে পাবেন৷ সেখানে চাপ দিন৷ দেখবেন একটা তালিকা এসেছে৷ সেখানে বাংলা/বিজয় লেখা আছে৷ সেখান থেকেই সিলেক্ট করে বিজয়ের মতই টাইপ করতে পারবেন৷
৩. (Windows 10 এর জন্য) যদি EN লেখার পরে চাপ দিলে বাংলা লেখার কোনো অপশন না আসে তাহলে EN লেখার পর চাপ দিয়ে Language Preferences এ ক্লিক করে>add language>বাংলা (ভারত)>বিজয় বাছাই করতে হবে৷ এরপরই ইউন্ডোজের নিচে EN লেখার পরে চাপ দিলে বাংলা লেখার জন্য অপশন পাবেন৷
৪. (Windows XP এর জন্য) যদি EN লেখা না থাকে তাহলে নিচে বারে (টাস্কবারে) মাউস পয়েন্ট নিয়ে মাউসের ডান বাটন চাপ দিতে হবে> এরপর Language bar দেখতে পাবেন> তারপর দেখুন বাংলা পান কিনা৷ যদি না আসে তাহলে Control Panel-এ যান>সেখান থেকে Language and Regional অপশনে গিয়ে Add Language অপশন পাবেন>সেখান থেকে বিজয় একেবারে নিচে পাবেন, Add করতে হবে৷

Alt+Shift চাপলে ইংরেজী-বাংলা-ইংরেজী কী-বোর্ড লেআউট পরিবর্তন হবে৷ (Windows 10-এর ক্ষেত্রে Windows Key+Spacebar চাপার মাধ্যমেও কী-বোর্ড লেআউট(ভাষা) পরিবর্তন করা যাবে৷)

এখানে লিখতে সুবিধা পাবেন৷ তবে মনে রাখতে হবে-
১. া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ সব অক্ষর টাইপের পরে দিতে হবে৷
২. রেফ ফলা অক্ষর টাইপের আগে দিতে হবে৷ যেমন- কর্ম লিখতে চাইলে ক+(রেফ ফলা [র্ এর মত দেখাবে])+ম৷
৩. কোনো অক্ষরের পরে ো-কার দিতে চাইলে অক্ষরটি চাপার পর G+X চাপতে পারেন অথবা আগে ে-কার এবং পরে া-কার দিতে পারেন৷ দুভাবেই করা যাবে৷
৪. বিজয় টাইপ করার সময় কী-বোর্ডের ইংরেজি যে অক্ষরে বাংলা যে অক্ষর আসে তা ঠিক থাকবে৷ এজন্য এখান থেকে “বিজয় গাইড”-টি দেখে আসতে পারেন৷
৫. র‍্যালি-এর র‍্য লিখতে র+(Shift+6)+্য(Shift+Z) লিখতে হবে৷
৬. যদি Kalpurush Modified ফন্টটি ব্যবহার করেন, তাহলে আপনার লেখা স্ট্যান্ডার্ড হবে এবং আপনি সুতনি আর এই ফন্টেন লেখা আলাদা করতে পারবেন না৷



এ কী-বোর্ডে একটা বিশেষ সুবিধা আছে৷ যদি কোনো বাক্যের মাঝে একটি কি দুটি ইংরেজি শব্দ থাকে তাহলে তার জন্য ভাষা পরিবর্তন করার প্রয়োজন নেই৷ এজন্য Spacebar-এর ডানপাশের Alt-কী চেপে ধরে ইংরেজি টাইপ করতে পারবেন৷

এ বিষয়ে কোনো কিছু বুঝতে সমস্যা আমাদের “ফেসবুক পেজ”-এ ম্যাসেজ দিতে পারেন৷ ইনশা আল্লাহ, সাড়া দেওয়া হবে৷ 

এছাড়াও Kalpurush Modified ফন্টটির বিশেষত্ব দেখতে পারেন- এই লিঙ্ক থেকে৷